আশুগঞ্জে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে তলিয়ে গেছে পাথরবাহী বাল্কহেড

আশুগঞ্জে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে তলিয়ে গেছে পাথরবাহী বাল্কহেড

মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে “এম.ভি রিফাত ইসলাম” নামের পাথর বোঝাই একটি বাল্কহেড সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে তলিয়ে গেছে।
শনিবার ভোরে আশুগঞ্জ-ভৈরবের সংযোগস্থল দ্বিতীয় রেল সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেডটি তলিয়ে যায়। এর আগে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদে স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা সর্ম্পকে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা এম.ভি রিফাত ইসলাম নামের পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, ঘটনার পর থেকে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটি এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারিখঃ-১৪-০৬-২০২৫ ইং


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *