খুলনা ৩ আসনে গণমানুষের আস্থার প্রতীক, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

সরদার সাইদী হাসান বাবু্, (ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ) দুর্নীতি তালাশ নিউজ টিভি।

 

আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পথপ্রদর্শক শক্তি — দৃঢ় নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের সেবার প্রতীক।

একজন দূরদর্শী ও আদর্শবাদী নেতা যিনি সমাজসেবা এবং ছাত্র রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত, গণতন্ত্র, যুব ক্ষমতায়ন এবং খুলনার উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল- খুলনা অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কান্ডারি, সংগ্রামী নেতৃত্বের প্রতীক এবং গণমানুষের প্রিয় মুখ।

তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন স্বপ্নবাজ, আদর্শবাদী এবং তৃণমূলের সাথে নিবিড়ভাবে যুক্ত নেতা।

তাঁর জীবন কাহিনি একদিকে যেমন সাহসিকতা ও আদর্শের গল্প, তেমনি অন্যদিকে জনগণের প্রতি অটল দায়বদ্ধতার দলিল।

২১ জানুয়ারি ২০২৬ ইং বিকাল ৪ ঘটিকায়, ৯ নং ওয়ার্ডের, লেবুতলা মোড়ে এক শতাধিক নারী ভোটারগন যাদের মধ্যে অধিকাংশ ভোটার বিভিন্ন রাজনৈতিক সংগঠনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে থাকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খালিশপুর থানা কমিটির সাবেক আহবায়ক, ও কে,সি,সি,৯ নংওয়ার্ড এর সাবেক কাউন্সিলর, শেখ জাহিদুল ইসলামের ভালো বাসায় নারী ভোটারগন ঐক্যবদ্ধ হয়ে প্রতিশ্রুতি দেয়।

নারী ভোটারগণ বলেন আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে, খুলনা ৩ আসনে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।

এ সময় শেখ জাহিদুল ইসলাম নির্বাচনীয় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *