মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি তালাশ নিউজ টিভি ।
জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম মফি (৬০) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মফিজুল ইসলাম মফির মৃত্যুতে একটি পরিবার তাদের প্রিয় অভিভাবককে হারিয়েছে এবং জাগপা পরিবার হারিয়েছে একজন সৎ, পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনৈতিক সহযোদ্ধাকে।
তিনি ছিলেন জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের একজন আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর। শোকবার্তায় আরও বলা হয়, পঞ্চগড়ের সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো ছিল মরহুমের জীবনের অন্যতম বৈশিষ্ট্য।
আওয়ামী ফ্যাসিবাদের দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথে সক্রিয় থেকে দেশ ও দলের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যু দল ও পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়।
সংবাদে আলাদাভাবে জানা গেছে, মরহুম মফিজুল ইসলাম মফি দুর্নীতি তালাশ নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক মোঃ শহীদুল ইসলামের একজন ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান ছিল।
নেতৃদ্বয় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুম মফিজুল ইসলাম মফিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন
এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।
বার্তা প্রেরক:
নজরুল ইসলাম বাবলু
গণসংযোগ সমন্বয়ক
মিডিয়া উইং, জাগপা
কেন্দ্রীয় কার্যালয়
১/২ আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭

Leave a Reply