মোঃ রফিক
ভ্রাম্যমাণ প্রতিনিধি
পঞ্চগড় জেলা
দুর্নীতি তালাশ নিউজ টিভি
পঞ্চগড়ে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা জামায়াতের। সংবাদ সম্মেলন। ১০ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতা ও
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারী শুক্রবার সকালে পঞ্চগড়ের ১ ও ২ আসনের সংসদ সদস্য নির্বাচনে নির্বাচনী প্রথম প্রচারনা শুরু করবেন এছারাও দলীয় ও জোটের শরীক প্রার্থীর পক্ষে ভোট চাবেন। কেন্দ্রীয় আমিরের সাথে দুজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। এছাড়াও নির্বাচনী জোটের শরীক নেতারাও উপস্থিত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পঞ্চগড় ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পঞ্চগড় ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply