মাগুরা অসুস্থ সাংবাদিক নাজমুল হক কে দেখতে শালিখা হাসপাতালে সংগঠনের সাংবাদিক বৃন্দ। 

মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ, দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

মাগুরার শালিখার দৈনিক নিরপেক্ষ ও দৈনিক যশোর পত্রিকার সাংবাদিক নাজমুল হককে শালিখা হাসপাতালে দেখতে আসেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, খুলনা বিভাগীয় প্রেসক্লাব শালিখা শাখার সাংগঠনিক সম্পাদক ও Qtv সাংবাদিক আবু হুরায়রা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান।

উল্লেখ্য সাংবাদিক নাজমুল হক স্টোক জনিত কারণে ১৯ তারিখ থেকে শালিখা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই সাথে তারা আর দ্রুত সুস্থতা কামনা করেছেন।