ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ দিয়ে কৃষক দলের নাম ব্যবহার করে বিতর্ক চলছে জনসাধারণের দাবি। মাগুরায় মাশরুম চাষির বাড়িতে ঢাকার অতিরিক্ত সচিব পরিদর্শন  অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক 

পঞ্চগড় সদর হাড়ীভাসা ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৯ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সদর হাড়ীভাসা ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩ টায় এই ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তার দুই পায়েই গুলির ক্ষতচিহ্ন পেয়েছে পুলিশ। স্থানীয় অভিযোগ সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করছে বিজিবি ও বিএসএফ। নিহতের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে নিয়ে আসে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, এটা স্পষ্ট যে বিএসএফের গুলিতে রাজুর মৃত্যু হয়েছে। কিন্তু কেন জানি বিষয়টি নিয়ে লুকোচুরি করছে বিজিবি ও তার পরিবার। তার দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকার পরও তারা বলছে হার্ট এ্যাটাকে মারা গেছে। এর আগেও এই সীমান্তে একাধিক ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে। এখানে কিছু অংশ কাটাতাঁরের বেড়া না থাকায় চোরাকারবাড়িরা গরু আনতে এই পথ ব্যবহার করে।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, এটা নিশ্চিত যে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, গত রাতে ওই সীমান্তে কোন গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি তারাও বিষয়টি অস্বীকার করেছে। গুলির ঘটনা ঘটলে বিকট শব্দ হয় অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের দুটি দল সীমান্তে মোতায়েন ছিলো তারা কোন গুলির শব্দ শোনেনি। এছাড়া আমরা নিহত যুবকের পরিবারের সাথে কথা বলেছি তারা বলেছে স্টক করে মারা গেছে। তার পায়ে ক্ষতর কথা বললেও সেটা কিসের ক্ষত তারা বলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় সদর হাড়ীভাসা ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫