ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৪ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

তরিকুল ইসলাম বাপ্পি
বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূর নাম আসমা বেগম (৫৫)। তিনি কলসকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে স্ত্রী আসমা বেগম তাকে দ্রুত বাসায় আসতে বলেন। বাসায় ফিরে তিনি স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের কন্যা মৌসুমি আক্তার জানান, কে বা কারা তার মাকে হত্যা করেছে তা তাদের জানা নেই। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, নিহত নারীর গলার ডান পাশে ধারালো অস্ত্রের দুটি গভীর আঘাত পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূ হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫