ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল। ফরিদপুর মাঠে পড়ে ছিল মাছ, ব্যবসায়ীর রক্তাক্ত লাশ।

রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৬ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

তরিকুল ইসলাম
বরিশাল জেলা প্রতিনিধি

আসন্ন রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৩ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে রথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা মহানগরীর রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকেলে জনসমাগম বেশি হওয়ার আশঙ্কা থাকায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি রথযাত্রা উদযাপন কমিটির নেতাদের নির্ধারিত সময়ে রথযাত্রা শুরু ও শেষ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সব ধর্মীয় অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে থাকি। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের রথযাত্রাও সুন্দরভাবে সম্পন্ন হবে।”

সভায় জানানো হয়, ২৭ জুন রথযাত্রা ও ৫ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পিকেট পার্টি, টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ টিম, হোন্ডা মোবাইল টিম, ডিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও শক্তিশালী করা হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। এছাড়াও নামাজ ও আজানের সময় মাইক বা সাউন্ড সিস্টেম বন্ধ রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলা বহন থেকে বিরত থাকা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ ছাড়া রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫