ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে,, ইউএনও শারমিন আক্তার সুমি,,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে,, ইউএনও শারমিন আক্তার সুমি,,

মোঃ হাফিজুর রহমান
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেছেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব, প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সরকার উৎসাহ ও প্রণোদনা দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণকে না বলি। পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে।

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ উপলক্ষে “বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা পরিবেশ দূষণ রোধ করতে না পারলে ভবিষ্যতে জলবায়ু হুমকির মুখে পড়তে হবে আমাদের। পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। বাল্য বিবাহ, ধূমপান ও মাদক রোধের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যন্ত। গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষণায় মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কী বৃষ্টির পানিকেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণকে না বলতে হবে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন।

বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালনের সহ আয়োজক ছিলো ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কোডেক, ডিএসকে, ব্রাক, বাদাবন সংঘ, ফ্রেন্ডশীপ, রূপান্তর, সিএনআরএস, বেডস, ওয়াইল্ড টিম, বিডি ক্লিন ও ইয়ুথ ফর সুন্দরবনস।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া র‌্যালি, পাটের পলিথিন বিতরণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে প্রতীকী প্লাস্টিক-পলিথিন পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে,, ইউএনও শারমিন আক্তার সুমি,,

আপডেট সময় : ০৯:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫