মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ৬ জনের মৃত্যুতে চরমোনাই পীরের শোক
- আপডেট সময় : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৪ বার পড়া হয়েছে

মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ৬ জনের মৃত্যুতে চরমোনাই পীরের শোক
তরিফুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
বরিশাল বিভাগ প্রতিনিধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দলটির ছয় নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে শ্রীনগরে পাঁচজন এবং টাঙ্গাইলে একজন প্রাণ হারান। এসব দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
এ মর্মান্তিক ঘটনার পর এক শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,
মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের ছয়জন সাথী শাহাদাতবরণ করেছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
এ সময় তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।























