ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ দিয়ে কৃষক দলের নাম ব্যবহার করে বিতর্ক চলছে জনসাধারণের দাবি। মাগুরায় মাশরুম চাষির বাড়িতে ঢাকার অতিরিক্ত সচিব পরিদর্শন  অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক 

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে তার স্থলে পবিত্র কোরআনের ভাস্কর্য স্থাপন করেছে তাওহীদি জনতা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজাপুর থানা ও প্রেসক্লাব চত্বরে এই ঘটনা ঘটে। ভাস্কর্য স্থাপন শেষে এলাকাটি কোরআন চত্বর হিসেবে ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাওহীদি জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে আওয়ামী লীগ সরকার নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলে। পরে সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করে আল্লাহর কালামের মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়। এসময় কেউ কোনো বাধা দেয়নি বলে জানা গেছে।

রাজাপুর উপজেলার ইসলামি আন্দোলনের সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলাম বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের তৈরি মূর্তি চিরতরে ভেঙে ফেলা হয়েছে। সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রেস ক্লাব ও থানার অফিসারদের তাওহীদি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”

এসময় জামায়াতে ইসলামীর রাজাপুর উপজেলা আমির মাস্টার মো. কবির হোসেন বলেন,
“আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ রাজাপুরে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হলো। সকল ইসলামী দল একত্র হয়ে ইসলামের পক্ষে নির্বাচন করবে। আগামীর নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে নির্বাচন।”

স্থানীয় সচেতন মহল বলছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা ও কোরআনের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রশাসনের অনুমতি নিয়ে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ক্যাপশনঃ তাওহীদি জনতার উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে কোরআন চত্বর ঘোষণা।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৫জুলাই ২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন

আপডেট সময় : ০৮:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫