ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা বিষয়ে পুলিশ সুপার বলেন, দালালদের মাধ্যমে কারো চাকরির সুযোগ নেই। মাহমুদুল হাসান বার্তা সম্পাদকঃ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা বিষয়ে পুলিশ সুপার বলেন, দালালদের মাধ্যমে কারো চাকরির সুযোগ নেই।

মাহমুদুল হাসান
বার্তা সম্পাদক

দুর্নীতি তালাশ নিউজ টিভি।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এহতেশামুল হক। বৃহস্পতিবার বিকেল ৫ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের জন্য ৬৫৭জন প্রার্থী আবেদন করেছেন। সে ক্ষেত্রে একটা সমস্যা আছে এইচ.এস.সি পরীক্ষাও চলমান। পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা সকাল বেলায় পরীক্ষা কেন্দ্রে চলে আসবেন। তবে চলতি এইচ.এস.সি পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ও প্রশ্নপত্র নিয়ে বিলম্বে শারীরিক (কসরত) পরীক্ষায় জন্য পুলিশ লাইন্স মাঠে যেতে পারবেন।
প্রার্থীদের শারীরিক (কসরত) পরীক্ষা আগামী ১০ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে।
শারীরিক (কসরত) পরীক্ষায় উর্ত্তীনদের লিখিত পরীক্ষা আগামী ২৩ আগষ্ট ও ৩১ আগষ্ট অনুষ্ঠিত হবে ভাইবা পরীক্ষা। লিখিত পরীক্ষার প্রশ্নগুলো প্রার্থীরা হলে বসার পরে দেয়া হবে। প্রশ্নগুলো আসবে ঢাকা থেকে। তাই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই।
লিখিত ও ভাইবা পরীক্ষা মিলিয়ে যারা ভালো করবেন তারাই চাকরির জন্য চূড়ান্ত হবে। টাকা-পয়সা লেনদেনের মাধ্যমে কোনভাবেই চাকরি পাওয়া সম্ভব না।
তিনি বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে চাকুরি পাবে সে তার নিজ যোগ্যতায় চাকরি পাবে। তিনি বলেন, প্রতি বছরই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার আগে দালাল চক্র সক্রিয় হয়ে উঠে। তিনি বলেন, দালালদের ব্যাপারে কোন তথ্য থাকলে আমাকে জানাবেন। কেউ দালালের ফাঁদে পা দিবেন না। দালালদের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না। দালালদের মাধ্যমে কারো চাকরি হবে না। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের জন্য কোন কৌটা নেই। আমার জন্যও কোন কৌটা নেই। তাই পুলিশের নিয়োগে কোন রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম. রকিবউর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

মাহমুদুল হাসান
বার্তা সম্পাদক।
তারিখঃ-০৭-০৮-২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা বিষয়ে পুলিশ সুপার বলেন, দালালদের মাধ্যমে কারো চাকরির সুযোগ নেই। মাহমুদুল হাসান বার্তা সম্পাদকঃ

আপডেট সময় : ০৮:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫