জুলাই বিপ্লব বিরোধিতাকারী সমবায় কর্মকর্তা অজয় কুমার ঘোষ বাগেরহাট সদরে বহাল। আজিজুর গাজী উপজেলা প্রতিনিধি, ফকিরহাট, বাগেরহাট। দুর্নীতি তালাশ নিউজ টিভি।
- আপডেট সময় : ০১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লব বিরোধিতাকারী সমবায় কর্মকর্তা অজয় কুমার ঘোষ বাগেরহাট সদরে বহাল।
আজিজুর গাজী উপজেলা প্রতিনিধি, ফকিরহাট, বাগেরহাট।
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
২০২৪ সালের জুলাই বিপ্লব ও সরকার পতনের একদফা আন্দোলনের সময় সরাসরি বিরোধিতা করা সমবায় কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা অজয় কুমার ঘোষ বর্তমানে বাগেরহাট সদর উপজেলা সমবায় কার্যালয়ে বহাল রয়েছেন।
তালা উপজেলাধীন ঘোষনগর গ্রামের অমল কান্তি ঘোষের ছেলে অজয় কুমার ঘোষ ৪ আগস্ট ২০২৪ বিকেলে সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের আয়োজিত অস্ত্রের মহড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। সে সময় তিনি তালা উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তাকে অস্ত্রের মহড়ায় অংশ নিতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওটির কমেন্ট বক্সে নেটিজেনরা তাকে আওয়ামী লীগের সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্য ও চিহ্নিত ভূমিদস্যু হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবিও প্রকাশিত হয়েছে।
অভিযোগ রয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েও আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা অপকর্মের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও তিনি সবসময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তিনি নির্বিঘ্নে বহাল তবিয়তে আছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে অজয় কুমার ঘোষ মুঠোফোনে জানান, “৪ আগস্ট ২০২৪ তারিখে আমি কোনো মিছিলে ছিলাম না। আমি মুক্তিযোদ্ধার সন্তান ও সরকারি কর্মচারী। অনেক আগে সরকারবিরোধী মিছিলে অংশগ্রহণ করেছিলাম। এই ভিডিওতে আমাকে এডিট করে, এআই প্রযুক্তি ব্যবহার করে যুক্ত করা হয়েছে।”
অজয় কুমার ঘোষের বিরুদ্ধে সরাসরি জুলাই বিপ্লব বিরোধিতা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে সুধী সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

























