ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

ব্যবসা দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে জিডি। মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসা দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে জিডি।

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি।

ঝালকাঠিতে প্রয়াত সাংবাদিক মো. মনিরুজ্জামান মনিরের ভাসুর আবুল বাশার শামীমের বিরুদ্ধে ব্যবসা দখল, ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকের স্ত্রী শারমিন আক্তার ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি আদালতের নির্দেশে তদন্ত করছে পুলিশ।

জিডি সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর জমি বিক্রি ও পরিবহন ব্যবসার আয় থেকে প্রায় ৫০ লাখ টাকা নেন শামীম। টাকা ফেরত চাইলে শামীম ও তার ছেলে সাইদুল বাশার স্বরণ শারমিন আক্তারকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ গত ২৮ জুলাই তারা ভুক্তভোগীর বাসায় গিয়ে গালিগালাজ ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শারমিন আক্তারের অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর ভাসুর শামীম ওয়ারিশ সার্টিফিকেট ও জমিজমার কাগজপত্র তৈরির কথা বলে বিভিন্ন নথিতে স্বাক্ষর ও ছবি নেন। পরে সেগুলো দিয়ে এফিডেভিট তৈরি করে তাকে নিজের স্ত্রী হিসেবে প্রচারের চেষ্টা করেন। তাদের শ্বশুর আব্দুল মজিদ হাওলাদার ২০২২ সালে মারা গেলে শামীম পরিবারের জমিজমা ও বরিশাল বাস মালিক সমিতির দুটি বাসের নিয়ন্ত্রণও নিজের দখলে নেন।

প্রসঙ্গত, সাংবাদিক মনিরুজ্জামান মনির ঝালকাঠি পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও শহরের ধানসিড়ি রেস্ট হাউজের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ হাওলাদারের ছোট ছেলে। তিনি দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভি-এর ঝালকাঠি প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ঝালকাঠি প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ছিলেন। ২০১৩ সালে মৃত্যুর আগে থেকে মনির তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের বাহের রোডের বাবার বাড়িতে বসবাস করতেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশে এএসআই অনিমেষ বিশ্বাস ঘটনাটির তদন্ত করছেন। দ্রুতই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

শারমিন আক্তার বলেন, “আমার ভাসুর শামীম নিজের স্বার্থের জন্য যেকোনো কিছু করতে পারেন। শুধু টাকা আত্মসাৎ নয়, আরও অনেক জঘন্য কাজ তিনি করেছেন। সময় হলে সব প্রকাশ করব।”

এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশার শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৭আগষ্ট ২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যবসা দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে জিডি। মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

আপডেট সময় : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫