ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করলো ছেলে| মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৪ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করলো ছেলে|

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে তার মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবাহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুস সোবাহান বৈশাখিয়া চৌমাথা বাজারে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। তার বাড়ি ওই বাজারসংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জুয়েল নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। সোমবার সন্ধ্যায় সে বাবার কাছে টাকা চাইলে না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতভর বাইরে কাটানোর পর মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় বাবার কাছে ফের টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বাবাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই জুয়েল পালিয়ে যায়।

বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার জানান, মাদকাসক্ত জুয়েল পূর্বেও একাধিকবার টাকার জন্য বাবাকে মারধর করেছে। এ নিয়ে ব্যবসায়ী সোবাহান তার কাছে অভিযোগ করেছিলেন। স্থানীয়ভাবে শাসানো ও পুলিশি ভয়ভীতি দেখিয়েও তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ক্যাপশনঃ ১.ছেলের কোপে আহত ব্যবসায়ী আব্দুস সোবাহান। ২. অভিযুক্ত ছেলে মাদকাসক্ত মো. জুয়েল

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৯আগষ্ট ২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করলো ছেলে| মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

আপডেট সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫