বাগেরহাটে স্কুলের বাথরুমে ছাত্রী হত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা। আজিজুল গাজী স্টাফ রিপোর্টার, দুর্নীতি তালাশ নিউজ টিভি।
- আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১১ বার পড়া হয়েছে

বাগেরহাটে স্কুলের বাথরুমে ছাত্রী হত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা।
আজিজুল গাজী স্টাফ রিপোর্টার,
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সোমবার (১৭ আগস্ট ২০২৫) বিকেল চারটার দিকে স্কুল ছুটির পর বিদ্যালয়ের বাথরুমে ১০ম শ্রেণির ছাত্রী রুকাইয়াকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে গলা চেপে ধরা ও বেধড়ক মারধরের মাধ্যমে হত্যার চেষ্টা চালানো হয়।
অভিযুক্তরা হলো—
১. উর্মি (পিতা: মোল্লা জিয়া, বিদ্যালয়ের সদস্য)
২. এজমা
৩. মেঘনা
গুরুতর আহত অবস্থায় রুকাইয়াকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় অভিযুক্ত উর্মির পিতা মোল্লা জিয়া ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি আহত রুকাইয়াকে সাহায্য না করে উল্টো অপমানজনক কথা বলেন। এতে ক্ষোভ আরও বেড়ে যায়।
অভিযুক্ত এক ছাত্রীর পিতা সেকেন্দর আলী ডাকুয়া বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না, তবে পুলিশ এসেছিল।” অপর অভিযুক্ত ছাত্রী উর্মির পিতা জিয়া মোল্লা দাবি করেন, “আমার মেয়ে খুবই নরম স্বভাবের, সে এ ধরনের কাজে জড়িত নয়।” আরেক অভিযুক্ত ছাত্রী মেঘনার পিতা মোল্লা আ. হাইয়ের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কেউ স্কুলের পরিবেশ নষ্ট করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “এমন ঘটনা সত্যি হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ভুক্তভোগীর পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।























