নরসিংদীতে আওয়ামী দোসর সাংবাদিকদের প্রতিহিংসার শিকার সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ। নিজস্ব প্রতিবেদক, দূর্নীতি তালাশ নিউজ টিভি।
- আপডেট সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে আওয়ামী দোসর সাংবাদিকদের প্রতিহিংসার শিকার সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক, দূর্নীতি তালাশ নিউজ টিভি।
নরসিংদীতে আওয়ামী দোসর খ্যাত সাংবাদিক খায়রুল, হৃদয়, মতি ও মাঈনউদ্দিনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক মোঃ তালাত মাহমুদ।
সূত্রে জানা যায়, সম্প্রতি জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় “নরসিংদী প্রেসক্লাবের বহিষ্কৃত দুই সাংবাদিক আওয়াল ও সজল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের সূত্র ধরে প্রেসক্লাবের বহিষ্কৃত সাংবাদিক আওয়ালের ছেলে খায়রুল প্রথমে তালাত মাহমুদকে মোবাইল ফোনে হুমকি-ধামকি দিয়ে হত্যা ও মিথ্যা মামলার ভয় দেখায়।
পরবর্তীতে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে খায়রুল, বুলবুলসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তালাত মাহমুদের টাওয়াদি এলাকার বসতবাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ছেলে মনির হোসেনের ওপর চাপাতি দিয়ে মাথায় আঘাত করে প্রাণনাশের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী তালাত মাহমুদ নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৮, তারিখ ১২/০৫/২০২৫ ইং), যা বর্তমানে চলমান।
এ ঘটনার পর বিভিন্ন স্বার্থান্বেষী মহল পূর্বপরিকল্পিতভাবে তালাত মাহমুদের বিরুদ্ধে সাজানো অভিযোগ তোলে। সাংবাদিক তালাত মাহমুদ অভিযোগ করে বলেন, “আমি যখন প্রতিভার বিকাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছি, তখনই কিছু আওয়ামী দোসর সাংবাদিক ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”
প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সামনে ঘটনার সত্যতা যাচাই করে উভয় পক্ষকে আপোস-মীমাংসার উদ্যোগ নিলেও, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া আইডি থেকে ভিডিও পোস্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী দোসর পরিচয়ধারী খায়রুল, হৃদয় ও মতির বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সিনিয়র সাংবাদিক মহল তালাত মাহমুদের ওপর হামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।






















