ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে অবৈধ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ, রোগীদের জন্য চালু হটলাইন।  তরিকুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, দুর্নীতি তালাশ টিভি, বরিশাল প্রতিনিধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে অবৈধ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ, রোগীদের জন্য চালু হটলাইন।

তরিকুল ইসলাম,
ক্রাইম রিপোর্টার, দুর্নীতি তালাশ টিভি,
বরিশাল প্রতিনিধি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিনের আলোচিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। রোববার (তারিখ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর নিজ উদ্যোগে এ ব্যবস্থা নেন।

একইসাথে হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জরুরি বিভাগে নোটিশ টানিয়ে জানানো হয়—রোগীরা এখন সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এর জন্য ভাড়ার তালিকা প্রকাশ ও দ্রুত সেবা নিশ্চিতে হটলাইন চালু করা হয়েছে।

এ সিদ্ধান্তে খুশি হয়েছেন রোগী ও স্বজনরা। তাদের দাবি, এখন অতিরিক্ত ভাড়া কিংবা সিন্ডিকেটের হয়রানির ভয়ে পড়তে হবে না। তবে অনেক বেসরকারি চালক আশঙ্কা করছেন, এতে তাদের আয় কমে যাবে এবং রোগীদের ক্ষেত্রেও কিছুটা অসুবিধা হতে পারে।

সূত্র জানিয়েছে, শেবাচিম হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় একশত অ্যাম্বুলেন্স চলত। এর মধ্যে কিছু মাইক্রোবাস অবৈধভাবে রূপান্তর করে রোগী পরিবহনে ব্যবহার করা হতো। সিন্ডিকেটের দৌরাত্ম্যে রোগী পরিবহনের খরচ স্বাভাবিক ভাড়ার চেয়ে তিন-চার গুণ বেড়ে যেত।

সম্প্রতি এক শিশু রোগীকে ঢাকায় নেওয়ার সময় সিন্ডিকেটের বাধার মুখে পড়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। অবশেষে আন্দোলনের চাপ ও এসব ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি পদক্ষেপ নিতে বাধ্য হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে অবৈধ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ, রোগীদের জন্য চালু হটলাইন।  তরিকুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, দুর্নীতি তালাশ টিভি, বরিশাল প্রতিনিধি

আপডেট সময় : ০৮:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫