ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

রাজাপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর খাল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৪ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজাপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর খাল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার।

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শামীম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার নিজ বাড়ির সামনের খাল থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।
নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মো. মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শামীম প্রতিদিনের মতো খালে গোসল করতে নেমে নিখোঁজ হন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি।

পরিবারের সদস্যরা জানান, শামীম সাঁতার জানলেও তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, খালে নামার পর অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজাপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর খাল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫