ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

খুলনার লবনচরা শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার লবনচরা শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি।

মোঃ খলিলুর রহমান,স্টাফ রিপোর্টার,
দুর্নীতি তালাশ নিউজ টিভি

দীর্ঘ এক যুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়কের কাজ। গর্ত, কাঁদা-পানি আর ধুলাবালিতে দূর্ভোগে পড়েছে পথচারী ও যানবাহন চালকরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই নগরবাসীর। করেছেন নানা কর্মসূচি পালনও। এবার ওই সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানাবে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার নেতারা।মঙ্গলবার ০২/০৯/২০২৫ই,বেলা ১১টায় রূপসা সেতুর পশ্চিম পাশে সিঁড়ির নিচের সড়কে এ কর্মসূচি পালিত হবে। একসঙ্গে এক যুগের কাজ শেষ করতে না পারায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড দেখানো হবে। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নিসচার সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
এর আগে গত রবিবার বিকেলে মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর ও রোদেলা আক্তার রেশমী প্রমুখ।
বক্তারা বলেন, “খুলনার অন্যতম ব্যস্ত রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দীর্ঘ ১২ বছরেও সংস্কার হয়নি। গর্ত আর ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় খুলনার এ দুই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের দাবিতে নিসচা খুলনা মহানগর শাখা দুই দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনার লবনচরা শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি

আপডেট সময় : ০৭:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫