ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুজন যুবকের লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুজন যুবকের লাশ উদ্ধার।

তরিকুল ইসলাম
তালাশ নিউজ টিভি ক্রাইম রিপোর্টার্স
বরিশাল বিভাগ প্রতিনিধি

বরিশাল
পটুয়াখালী শহরের লোহালিয়া নদীতে আট ঘণ্টার ব্যবধানে দুই যুবকের মরদেহ ভেসে ওঠে। পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে দাবি, সোমবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তুহিন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় একদিন পর তার দেহ ভেসে ওঠে।

অন্যদিকে, বুধবার সকাল ৮টার দিকে ধলু হাওলাদার বাড়ির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় রেজাউল নামে আরও এক যুবকের মরদেহ। তিনি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সেদিন রাতেই কাশিপুর রোড এলাকা থেকে তার অটোরিকশা উদ্ধার হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন জানান, সোমবার রাতে কোনো অভিযান চালানো হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুজন যুবকের লাশ উদ্ধার।

আপডেট সময় : ১০:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫