ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

তরিকুল ইসলাম বাপ্পি
ক্রাইম রিপোর্টার্স, দুর্নীতি তালাশ নিউজ টিভি
বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে আটক করে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে কোতোয়ালী মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর শেষ কার্যদিবসে এ মামলা দায়ের করা হয় এবং বিচারক মীর মো. এমতাজুল হক তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামি

এজাহারে আসামি করা হয়েছে—

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান

মহানগর ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন

কোতোয়ালী মডেল থানার এসআই সাইফুল ইসলাম

স্টিমারঘাট ফাঁড়ির এসআই নাসিম

কনস্টেবল বিশ্বজিৎ

এছাড়া অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগের ঘটনা

বাদী তাসমিন ইয়াসমিন অভিযোগে উল্লেখ করেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্র ভাঙা ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১৯ আগস্ট তিনি ও অন্যান্য আন্দোলনকারীরা ফজলুল হক অ্যাভিনিউতে নগর ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আটক করে।

পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে গিয়ে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। মামলায় মারধর, শ্লীলতাহানি ছাড়াও ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনে সরকারি কর্মচারী হিসেবে অসদাচরণ ও অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের বক্তব্য

অভিযোগ অস্বীকার করে ডিবির পরিদর্শক সগীর হোসেন বলেন, “শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় এক নারীসহ কয়েকজন স্বেচ্ছায় পুলিশের পিকআপে ওঠেন, তাদের গ্রেপ্তার করা হয়নি। পরে তারা নিজেরাই চলে গেছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫