ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান দ্বৈরথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান দ্বৈরথ

মাসুম ইবনে মুসা, খুলনা বিভাগীয় প্রতিনিধি, দূর্নীতি তালাশ নিউজ টিভি।

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে এ ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তান যে পিছিয়ে থাকবে তা বলার উপায় নেই। তারাও চাইবে নিজেদের সেরা পারফরম্যান্সটা উপহার দিতে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই দ্বৈরথ। দুই দলই তাদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ক্রিকেটই একমাত্র ক্ষেত্র, যেখানে দুই দেশ মুখোমুখি হয় নিয়মিত। এবারও তার ব্যতিক্রম নয়। আগেরবার এই মঞ্চেই ভারতীয় দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। তবে এবার তাকে ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা (বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ থেকে ৯ লাখ) গুনতে হতে পারে।

ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় কেবল ৩টিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার। বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলের শেষ সপ্তাহে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। মর্মান্তিক সে ঘটনার পর দুই দেশ কয়েক দিনের জন্য যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল। দুই পক্ষ একে অপরের ভূখণ্ডে হামলাও চালায়। যুদ্ধ থেমে গেলেও সেই ক্ষত আজও শুকায়নি। নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মনে রয়ে গেছে ব্যাথা, ক্ষোভ আর ক্ষরণ। এর মাঝেই দুবাইয়ে এশিয়া কাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ফলে ম্যাচটির গুরুত্ব মাঠের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক, সামাজিক ও আবেগের অঙ্গনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান দ্বৈরথ

আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫