খুলনার ডুমুরিয়ার ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
- আপডেট সময় : ১০:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়ার ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
মাসুম ইবনে মুসা, খুলনা বিভাগীয় প্রতিনিধি, দূর্নীতি তালাশ নিউজ টিভি
খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপা পড়ে মোস্তফা গাজী (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাহপুর সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপুর মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল মোস্তফা গাজী। রাস্তা পার হওয়ার সময় দৌলতপুরগামী বগুড়া ট-১১-১১৫৭ নম্বরের একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।






















