সংবাদ শিরোনাম ::
খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ।
সরদার সাইদী হাসান বাবু্ ,
(ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ)
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ ইং
বাস্তুহারা কলোনিতে উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত (আনুমানিক)। খুলনার মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশের সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ফলে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২১ আগস্ট) সকালে প্লট মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান শুরু হতেই স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন। সকাল ১০টার পরে পুলিশ লাঠিচার্জ শুরু করার পর থেকে সংঘর্ষ বাধে।






















