ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

সুপার ফোরে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপার ফোরে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান

মাসুম ইবনে মুসা, খুলনা বিভাগীয় প্রতিনিধি, দূর্নীতি তালাশ নিউজ টিভি।

সব মিলিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ এমন এক ম্যাচ হয়ে উঠতে পারে যেটি মনে থাকবে ক্রিকেটীয় কারণে, মাঠের বাইরের বিতর্কের জন্য নয়। সেই বিতর্ক এড়িয়ে মনোযোগ ধরে রাখতে ভিন্ন মন্ত্র অনুসরণ করতে বলছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন, ‘রুমের দরজা, মুঠোফোন বন্ধ করে ঘুমাও।’ তাইতো এখন ভারত ও পাকিস্তান এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা জমজমাট হলেই হয়! এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ভারতের জয় ১১, পাকিস্তানের জয় ৬, বাকি ৩ ম্যাচ পরিত্যক্ত। টি-টোয়েন্টি ইতিহাসে ১৪ লড়াইয়ে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ৩ বার, আরেকটি টাই হয়েছিল।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ শুরুর আগে সবাইকে মনোযোগ ধরে রাখতে অনুরোধ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “রুমের দরজা বন্ধ করে, মুঠোফোন অফ করে ঘুমাও।” পাকিস্তান ব্যাটার ফখর জামান বলেন, গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালভাবে করতে চাই। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান লড়াই ঘিরে তুমুল বিতর্ক আর সমালোচনা তৈরি হয়। টসের সময় ও ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে অভিযোগ জানানো হয়। তাতে আইসিসি সাড়া না দেয়ায় বুধবার দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটি খেলেছে এবং স্বাগতিকদের হারিয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে।

ভারতের সম্ভাব্য একাদশঃ
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ
সাইয়ুম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপার ফোরে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান

আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫