বরিশাল জেলা জজ আদালত ঘুরে দেখলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
- আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

বরিশাল জেলা জজ আদালত ঘুরে দেখলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি
বরিশাল প্রতিনিধি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন। সকাল ৯টার দিকে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছান।
পরিদর্শনকালে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন তিনি। সার্বিক পরিবেশ ও সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
এ সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সাত সদস্যের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। তারা জানান, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তির সুযোগ সহজতর করতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
পরে সকাল ১১টায় প্রধান বিচারপতি নগরীর একটি হোটেলে আয়োজিত “জুডিসিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি” শীর্ষক সেমিনারে অংশ নেন। সেখানে ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এ ধরনের সেমিনারের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সর্বশেষ বরিশালে এই সেমিনার অনুষ্ঠিত হলো






















