জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নতুন ফ্যাসিস্ট সরকার গঠিত হবে
- আপডেট সময় : ১১:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নতুন ফ্যাসিস্ট সরকার গঠিত হবে
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির জননেতা মাওলানা মোহাম্মাদ আবুল বাশার বলেছেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আবারও নতুন ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, এ দেশের আপামর জনগণ ১৯৭১ সালে রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু ১৯৭৫ সালে নতুন স্বৈরশাসক তৈরি হয়। আবার ৯০-এর দশকে এরশাদ সাহেব স্বৈরাচারে পরিণত হন। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা এদেশে মানুষের ওপর জুলুম চালিয়ে স্বৈরাচারে রূপ নিয়েছেন। মানুষের ভোটাধিকারসহ সকল স্বাধীনতা হরণ করেছেন।
বক্তারা অভিযোগ করেন, এ দেশের ছাত্র-জনতা হাসিনার সরকারের জুলুমের বিরুদ্ধে গণআন্দোলন ও প্রতিবাদ করেছে, যেখানে হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। পি.আর. পদ্ধতিতে নির্বাচন শুধু জামায়াতে ইসলামী নয়, বরং জনগণের দাবিতে পরিণত হয়েছে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মুফতি আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার সেক্রেটারি মো: শামীম নূর ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিশের সেক্রেটারি মাওলানা সারোয়ার আলমগীর
মাও: আব্দুল বাছির, মো: সাইদুর রহমান
মো: এনামুল হক, মো: আলী লিটন মিয়া
মো: আবু কাউছার, মো: ফারুক ইসলাম
সঞ্চালনায় ছিলেন মুফতি আলাউদ্দিন সাদি।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


























