ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ দিয়ে কৃষক দলের নাম ব্যবহার করে বিতর্ক চলছে জনসাধারণের দাবি। মাগুরায় মাশরুম চাষির বাড়িতে ঢাকার অতিরিক্ত সচিব পরিদর্শন  অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক 

কসবায় প্রভাবশালীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কসবায় প্রভাবশালীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় থানায় অভিযোগ।

মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাঞ্চনমুড়ি গ্রামের প্রভাবশালী জালাল মিয়া গংদের হামলা, মারধর, লুটপাট, হত্যার হুমকির অভিযোগে কসবা থানা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৫০) কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন যাহার এস ডি আর নাম্বার- ৩৮৪০।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টার দিকে কসবা পৌরসভার শীতলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী জালাল মিয়া (৫০) ও মো সাব্বির (২৫) সহ কয়েকজন সন্ত্রাসী লাঠি, শাবল, কুড়াল, দা, ছুরি, চাইনিজ কুড়াল ও হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের ছেলে কামরুল হাসানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় তারা ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং স্ত্রী-সন্তানদের হত্যার হুমকি দেয়। নগদ এক লক্ষ ৭৫ হাজার টাকা, ৮০ হাজার টাকা দামের একটি স্মার্ট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ভুক্তভোগীকে হত্যার চেষ্টা চালায়। তবে স্থানীয়দের উপস্থিতিতে প্রাণে বেঁচে যান কামরুল হাসান। এরপরও বিবাদীগণ প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে রফিকুল ইসলাম কসবা থানায় আভিযোগ করার পাশাপাশি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কামরুল হাসান, বুলবুল মিয়া, শিবলী মিয়া, জাহাঙ্গীর মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবায় প্রভাবশালীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় থানায় অভিযোগ।

আপডেট সময় : ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫