খানসামায় টিসিবির সয়াবিন তেল চুরির অভিযোগে যুবক আটক
- আপডেট সময় : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

খানসামায় টিসিবির সয়াবিন তেল চুরির অভিযোগে যুবক আটক
মোঃ আইনুল ইসলাম
:স্টাফ রিপোর্টার,
দুর্নীতি তালাশ নিউজ টিভি
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য রাখা ৫১ বোতল সয়াবিন তেল চুরি হয়েছে। এ ঘটনায় লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ৩৯ বোতল তেল উদ্ধার করা হয়েছে।
টিসিবি ডিলার মো. রেজাউল করিম এ বিষয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি ইউনিয়ন পরিষদ হলরুমে রাখা হয়। পরে ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায়, ৫১ বোতল তেল নিখোঁজ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জানালার গ্রিলের পাল্লা সরিয়ে তেলগুলো চুরি করা হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, আটক যুবককে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “চুরির ঘটনায় তদন্ত চলছে। অবশিষ্ট তেল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”























