ইসলামী ব্যাংক খাতে অযোগ্যদের নিয়োগের প্রতিবাদে ফকিরহাটে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক খাতে অযোগ্যদের নিয়োগের প্রতিবাদে ফকিরহাটে মানববন্ধন
সৈয়দ জালিস মাহমুদ
বাগেরহাট প্রতিনিধি :
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে বাগেরহাটের ফকিরহাটে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফকিরহাট শাখা কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক. ফোরাম এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর পক্ষে বক্তব্য রাখেন মাও: হাবিবুল্লাহ, মো: মিজানুর রহমান, মো: আব্দুল্লাহ এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য রাখেন মো মোস্তাফিজুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাই করে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ফকিরহাট শাখা ব্যবস্থাপক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: রহমত উদ্দিন হাওলাদার বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের কর্তৃত্ব নিয়েছিল। সে সময় বিজ্ঞাপন ও পরীক্ষা ছাড়াই অনেক মানুষকে ব্যাংকে নিয়োগ দিয়েছিল। যে কারনে ব্যাংকে অযোগ্য ও অদক্ষ লোকের সংখ্যা বেড়ে গেছে। বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যে দাবী জানিয়েছেন তা যোত্তিক দাবী বলে তিনি মনে করেন। #

























