ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ দিয়ে কৃষক দলের নাম ব্যবহার করে বিতর্ক চলছে জনসাধারণের দাবি। মাগুরায় মাশরুম চাষির বাড়িতে ঢাকার অতিরিক্ত সচিব পরিদর্শন  অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক 

বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে হত্যা র‍্যাব-১১এর হাতে এজাহারনামীয় আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে হত্যা র‍্যাব-১১এর হাতে এজাহারনামীয় আসামি গ্রেফতার

মোঃ আল মনসুর
ক্রাইম রিপোর্টার
(সমগ্র বাংলাদেশ)
দুর্নীতি তালাশ নিউজ টিভি।

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর মারওয়ান হোসেন বিজয় হত্যা মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) সিপিসি-৩, নোয়াখালী।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো,শাফায়েত হোসেন সৈকত (২০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের শহীদুল্লাহ ও শাহিদা আখতারের ছেলে।

সোমবার (০৬ অক্টোবর ) সকালে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ( ৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ থানার বাসস্ট্যান্ড এলাকার নূর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার কল্লা মার্কেট এলাকায় মারওয়ান হোসেন বিজয় (১৭) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে তিন শতাধিক বার কুপিয়ে হত্যা করা হয়।

ভিকটিমের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানান, গ্রেফতারকৃত সৈকতসহ অন্যান্য আসামীরা স্থানীয় কুখ্যাত ‘দেলোয়ার বাহিনীর’ সদস্য। তারা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিজয়কে রাস্তার ওপর আটকে ধারালো রামদা, কিরিচ, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। বিজয়ের সঙ্গে থাকা আরেকজনকেও তারা কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বিজয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন,ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক ছিল।
র‍্যাব-১১, সিপিসি-৩-এর গোয়েন্দা তৎপরতায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম-পরিচয় নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে হত্যা র‍্যাব-১১এর হাতে এজাহারনামীয় আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫