ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

বরিশালে লেকের পাড়ে দেয়াল নির্মাণের বিরুদ্ধে শিশুদের রঙ তুলির প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে লেকের পাড়ে দেয়াল নির্মাণের বিরুদ্ধে শিশুদের রঙ তুলির প্রতিবাদ

তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি
বরিশাল প্রতিনিধি

বরিশালের নগর হৃদয়ে অবস্থিত ঐতিহ্যবাহী বিনোদনকেন্দ্র বেলস পার্কসংলগ্ন লেকের চারপাশে দেয়াল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে এবার প্রতিবাদে নেমেছে শিশুরা। নিজেদের মতো করে তারা আয়োজন করেছে এক অভিনব কর্মসূচি—চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যার শিরোনাম ছিল ‘কালের সাক্ষী আমারও’।

রবিবার (৫ অক্টোবর) সকালে লেকের পাড়েই অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী প্রতিবাদী শিল্প আয়োজন। অংশ নেয় শতাধিক শিশু, রঙতুলি হাতে তারা কাগজে ফুটিয়ে তোলে প্রকৃতি, সবুজ, লেকের সৌন্দর্য আর দেয়ালের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।

আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে পরিবেশ রক্ষায় সচেতন করা এবং প্রাকৃতিক বিনোদনস্থলগুলো সংরক্ষণের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া। তাদের মতে, বেলস পার্ক ও তার সংলগ্ন লেক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি বরিশালের ঐতিহ্য, মানুষের অবসর জীবনের অবিচ্ছেদ্য অংশ। দেয়াল নির্মাণের মাধ্যমে সেই সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিত্রাঙ্কনে অংশ নেওয়া ছোট্ট শিল্পীরা তাদের তুলির আঁচড়ে তুলে ধরেছে প্রকৃতির প্রতি ভালোবাসা ও রক্ষার আহ্বান। কারও ছবিতে ছিল সবুজ গাছ আর উড়ন্ত পাখির মেলবন্ধন, আবার কারও ক্যানভাসে ফুটে উঠেছে সাধারণ মানুষের প্রতিবাদের দৃশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে লেকের পাড়ে দেয়াল নির্মাণের বিরুদ্ধে শিশুদের রঙ তুলির প্রতিবাদ

আপডেট সময় : ০২:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫