ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

মৌলভীবাজার জেলায় পুনরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলায় পুনরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

ছাদিকুর রহমান সাব্বির
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
দুর্নীতি তালাশ নিউজ টিভি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বহুজাতিক পোল্ট্রি ও হ্যাচারি সিপি বাংলাদেশের পরিবেশ দূষণে অতিষ্ঠ ১১ গ্রামের বাসিন্দা গত এক বছর ধরে বন্ধ থাকা সিপি হ্যাচারিটি পুনরায় চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে চৈত্রঘাট বাজারে সিপি হ্যাচারির সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ‘সিপি হঠাও পরিবেশ বাঁচাও’, ‘দুষণমুক্ত পরিবেশ চাই আমরা সবাই বাঁচতে চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন হাতে তিন শতাধিক মানুষ এতে অংশ নেন।

দীর্ঘদিন ধরে সিপি পোল্ট্রি হ্যাচারির বিষাক্ত বর্জ্য ও দুর্গন্ধে ১১টি গ্রামের পরিবেশ দূষিত হয়ে আসছিল। বক্তারা অভিযোগ করেন, এই দূষণের কারণে শিশু ও গর্ভবতীরা রোগাক্রান্ত হচ্ছিলেন এবং জনস্বাস্থ্যের চরম হুমকির মুখে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হন।

এমনকি তীব্র দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা এবং মসজিদে মুসল্লিদের নামাজ আদায়েও ব্যাঘাত সৃষ্টি হতো।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার প্রবীন মুরব্বী তাজ উদ্দীনের সভাপতিত্বে এবং সজলু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলানা লুৎফুর রহমান জাকারিয়া, ইউপি সদস্য সামসুল হক, সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, মাওলানা হাসান আহমদ, আমিনুল ইসলাম, মুকিত আহমদ, আহমদ আলী, আতাউর রহমান, হাফেজ সাকের আহমদ, আবু হানীফা, সুয়েব আহমদ, গিয়াস উদ্দীন ও ফজলু মিয়া প্রমুখ।
বক্তারা দৃঢ়তার সাথে বলেন, সিপি পুনরায় চালু করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে, কিন্তু ১১ গ্রামের মানুষ তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে একতাবদ্ধ রয়েছে। তারা যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন। তারা আরও স্পষ্ট করেন যে তাদের এই কর্মসূচি কোনো খামারের বিরুদ্ধে নয়, বরং পরিবেশ ও গ্রামাবাসীদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার দাবিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার জেলায় পুনরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ১০:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫