ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

মাগুরায় একই পরিবারের তিন কন্যা শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় একই পরিবারের তিন কন্যা শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

মোঃ জুয়েল রানা
স্টাফ রিপোর্টার মাগুরা
দুর্নীতি তালাশ নিউজ টিভি

মাগুরা মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ, শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে চাপাতলা খালের পানিতে ডুবে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। জানা গেছে মেয়ে তিন জন আপন চাচাতো বোন। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (০৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (০৮) এবং মো: তরীকুলের মেয়ে তানহা (০৯)।
ঘটনার বিবরণ:
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে শিশু তিনটি বাড়ি থেকে বের হয়। দুপুর ২টার দিকে তারা চাপাতলা খালের পানিতে নামে। স্থানীয়রা জানান, খালে এই সময় তীব্র স্রোত ছিল এবং গভীরতাও ছিল অনেক বেশি।
একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যায়। পাশের পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকা কয়েকজন জানতে পারেন একটি শিশু পানিতে ডুবে গেছে। খোঁজ শুরু হলে পরে বাকি দুটি শিশুরও সন্ধান না মেলায় স্থানীয়রা দ্রুত খালে নেমে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তিনটি শিশুকেই নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুদের দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত আরএমও ডা: আসাদুর রহমান তিনটি শিশুকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রতিবেশীরা জানান, শিশু তিনটি সাঁতার জানত। কিন্তু খালের তীব্র স্রোত ও অতিরিক্ত গভীরতার কারণেই তারা পানিতে তলিয়ে যায় এবং শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পেছনে অন্য কারও হাত না থাকা এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই করুণ মৃত্যুতে নিহতদের পরিবার ও চাপাতলা গ্রামে শোকের মাতম চলছে।

মোঃ জুয়েল রানা মাগুরা
01770556626

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাগুরায় একই পরিবারের তিন কন্যা শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫