ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

খুলনা কেএমপি’তে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার – জুলফিকার আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা কেএমপি’তে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার – জুলফিকার আলী

ইন্দ্রজিৎ টিকাদার

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা কেএমপির মহানগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে ১২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭ টায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, সুদৃঢ় মনোবল এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রতিটি কনটিনজেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যেদের শারীরিক ফিটনেস ও পোশাকের টার্নআউট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উত্তম টার্ন আউটের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যকে সার্ভিস রিওয়ার্ড প্রদান করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) গোপী কিশোর রায়।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। সুস্থতার জন্য পিটি, প্যারেড এবং খেলাধুলার বিকল্প নেই। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন। চমৎকার কুচকাওয়াজ প্রদর্শনীর জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাস্টার প্যারেডে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ-সহ সকল পদমর্যদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনা কেএমপি’তে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার – জুলফিকার আলী

আপডেট সময় : ০৮:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫