সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে র্যাবের অভিযানে উদ্ধার ১০ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

দিনাজপুরে র্যাবের অভিযানে উদ্ধার ১০ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি
মোঃ আইনুল ইসলাম
স্টাফ রিপোর্টার,
দুর্নীতি তালাশ নিউজ টিভি, দিনাজপুর।
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ভেজালের মোড় এলাকায় র্যাবের একটি বিশেষ অভিযানে প্রায় ১০ কেজি ওজনের একটি কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— খানসামার তেবাড়িয়া এলাকার আঃ মাজেদ (৫০) এবং বীরগঞ্জ উপজেলার বোগডুবা গ্রামের আলী আজম (৬৫)।
র্যাব জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা। তাঁরা বলেন, “দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ রক্ষায় র্যাব সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।”

























