খুলনার বটিয়াঘাটায় পৃথক পৃথক ধর্ষন’র ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
- আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

খুলনার বটিয়াঘাটায় পৃথক পৃথক ধর্ষন’র ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্দ্রজিৎ টিকাদার
খুলনা জেলা প্রতিনিধি
দুর্নীতি তালাশ নিউজ টিভি
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের দারোগাভিটা রেল লাইন সংলগ্ন সুলতান নগর এলাকায় ১৫ অক্টোবর বুধবার বেলা ২ টায় মোঃ রমজান হাওলাদার’র ০৭ বছরের শিশুকন্যা ধর্ষনের ঘটনা ঘটেছে । এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাদশা (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আসামি ওই এলাকার মোঃ মোস্তাকিম’র পুত্র । গতকাল বুধবার দুপুরে আসামি বাদশা ভিকটিমের বাড়ির সামনে রাস্তায় ঘুরাঘুরি এক পর্যায়ে সুযোগ বুঝে আসামির বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে । এসময় ভিকটিমের বোন খাদিজা খাতুন (১৮) বাড়িতে গোসলখানায় ভিকটিমকে পরিস্কার করতে দেখে জিজ্ঞাসার এক পর্যায়ে সবকিছু খুলে বলে । এসময় ভিকটিমের বোন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ জানায়, আসামি ১৬১ ধারায় প্রাথমিক ভাবে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে । এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলেও জানা গেছে । অপরদিকে উপজেলার সুরখালি ইউনিয়নের গাঁওঘরা এলাকায় সন্ধ্যায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্ৰুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে। তবে এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার ভিকটিম এ প্রতিবেদককে বলেন আমার সাথে এধরনের কোন ঘটনা ঘটেনি । পুলিশ পৃথক পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে ।























