ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হেনস্তা ঢাকা আরিচা মহাসড়কে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হেনস্তা ঢাকা আরিচা মহাসড়কে।

ডেক্স রিপোর্ট
দুর্নীতি তালাশ নিউজ টি

নবীনগর থেকে কালামপুর পর্যন্ত লেগুনা থেকে মাসিক চাঁদা উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই রুটে চলাচলকারী ফিটনেসবিহীন লেগুনাগুলোর কাছ থেকে মাসিক ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে প্রতি মাসে স্টিকার বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা চাঁদা তোলা হতো বলে জানা গেছে।
সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে চাঁদাবাজির এই বিষয়টি প্রকাশিত হলে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভিন্ন অচেনা নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক সাংবাদিক জানিয়েছেন, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি কিছু কুচক্রী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও চেষ্টা করছে। গাড়ির মালিক পক্ষের এক ব্যক্তি মোঃ লোকমান হোসেন সাংবাদিকদের হুমকি দিয়ে মুঠোফোনে বলেন, “সাংবাদিকরা যদি ৩০ মিনিটের মধ্যে লেগুনার বিষয়ে না বসে, তাহলে যারা এই লেগুনার বিরুদ্ধে নিউজ করেছে তাদের অবস্থা খারাপ হবে।”
লোকমান আরও বলেন, “এই লাইনে আমার সুমুন্ধি (মোঃ সামীম খান)-এর নামে আগে তিনটি গাড়ি চলতো। ৫ তারিখের আগে এই গাড়িগুলো থেকে মাসিক টাকা দেওয়া হতো, এখন আর চাঁদা দেওয়া হয় না।” সাংবাদিকদের হাতে থাকা কলরেকর্ডেও এই হুমকির প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, এই লাইনে প্রায় ৯৫টি লেগুনা থেকে মাসিক চাঁদা তোলা হয়। ৫ তারিখের আগে সামীম খান প্রতি মাসে প্রতিটি গাড়ি থেকে ৪-৫ হাজার টাকা করে আদায় করতেন। এদিকে, সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের জবাবে চাঁদাবাজ চক্রের মূল হোতা বাবলু টাকার বিনিময়ে কিছু ভুয়া সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের মানহানি করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই কাজে তাকে সহায়তা করছে সাংবাদিক পরিচয়দানকারী ধামরাইয়ের সামীম খান ও পলাশবাড়ীর বিপ্লব খান। বিপ্লব খান “একুশে নিউজ” অনলাইন পোর্টালে গত ১৫ অক্টোবর “ধামরাইয়ে পরিবহন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ” শিরোনামে একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেন। তবে সংবাদটির তথ্যগত অসত্যতা প্রকাশ পাওয়ায় সেটি পরবর্তীতে পোর্টাল থেকে সরিয়ে নেওয়া হয়। খোঁজ নিয়ে আরও জানা যায়, সামীম খান অতীতে ধর্ষণ মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো, সময় টিভিসহ একাধিক সংবাদমাধ্যমে “স্কুলছাত্রীকে ধর্ষণ করলেন সাংবাদিক” ও “ধর্ষণের বিচার চাইতে গিয়ে আরও দুবার ধর্ষণের অভিযোগে মামলা” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এই বিষয়ে সাভার ট্রাফিক ইনফোর্সমেন্ট অ্যাডমিন (T.I Admin) মোঃ সরোয়ার বলেন, “আমরা লেগুনাগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছি। নবীনগর বর্তমানে যানজটমুক্ত আছে। এর বাইরে আমাদের করার তেমন কিছু নেই।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নবীনগর-কালামপুর রোডে চলাচলকারী লেগুনা চালক ও যাত্রীরা চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে ভোগান্তিতে রয়েছেন। সাংবাদিকদের সাহসী প্রতিবেদন প্রকাশের পরও তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হওয়ায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হেনস্তা ঢাকা আরিচা মহাসড়কে।

আপডেট সময় : ১০:৩৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫