ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

মাগুরা সদরে জমিজমা নিয়ে সালিশ বৈঠকে মাতব্বর কে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরা সদরে জমিজমা নিয়ে সালিশ বৈঠকে মাতব্বর কে পিটিয়ে হত্যা

মোঃ জুয়েল রানা
মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরায় সদর উপজেলার বলুগ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধ মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে বাদশা মোল্যা নামে ওই গ্রামের প্রধান মাতবরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বাদশা মোল্যা (৬৫) ওই গ্রামের মৃত ধলা মোল্যার ছেলে। এলাকাবাসী জানান, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে বলুগ্রামের খালপাড়ে মোবাশ্বের আলী নামে এক ব্যক্তির জমি ইজারা নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেন পেয়ারা বাগান করেন; কিন্তু ইজারাকৃত ওই জমির মধ্যে ১৯ শতাংশ জমির মালিকানা নিয়ে মোবাশ্বের আলীর সঙ্গে বিরোধ চলছিল বাদশা মোল্যার বোনের মেয়ে শিউলি খাতুনের। তারপরও জমির ইজারাগ্রহিতা আনোয়ার হোসেন বিরোধীয় ওই জমিতে ধানের আবাদ করেন; যা নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার আনোয়ার হোসেন আবাদকৃত ওই জমির ধান কাটতে গেলে শিউলি খাতুন বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হন। সেই বিষয়টির মীমাংসা করতে শুক্রবার সকালে গ্রামের হাফিজার মোল্যার বাড়ির পাশে চৌমাথায় নওশের মোল্যার সভাপতিত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত স্থানীয়রা জানান, এতে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসা হয়ে যায়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষকে হাতে হাত মিলিয়ে দেওয়া হচ্ছে- এমন সময় আনোয়ার হোসেনের লোকজন হাতুড়ি নিয়ে গ্রামের প্রধান মাতবর বাদশা মোল্যার ওপর হামলা করে। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিরোধে লিপ্ত মোবাশ্বের আলী-আনোয়ার হোসেন এবং শিউলি খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টাও চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাগুরা সদরে জমিজমা নিয়ে সালিশ বৈঠকে মাতব্বর কে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫