ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

মো.নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে নলছিটিতে ও দুপুরে ঝালকাঠি সদর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সকালে সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন (৬০)-কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দোকানে কয়েকজন চা পান করছিলেন, এ সময় দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দোকানে ঢুকে খাদে পড়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজনকে একটি ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে মো. আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত ও মো. কবির হোসেন (৫৮) গুরুতর আহত হন। নিহত আলম ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার মৃত ফজলে আলীর ছেলে। আহত কবির হোসেন ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন এবং কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। মৃত আলমের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

আপডেট সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫