সংবাদ শিরোনাম ::
মালদ্বীপে রিসোর্টের ব্যবহৃত তেল বিক্রির অভিযোগে চার বাংলাদেশি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

মালদ্বীপে রিসোর্টের ব্যবহৃত তেল বিক্রির অভিযোগে চার বাংলাদেশি গ্রেপ্তার
স্টাফ রিপোর্ট মাহামুদুল।
মালদ্বীপে রিসোর্টে ব্যবহৃত বর্জ্য তেল অবৈধভাবে বিক্রির অভিযোগে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আল আমিন বয়াতি (৩৭), দুলাল মিয়া (৩২), মোহাম্মদ রাসেল মিয়া (৩৪) এবং মানোয়ার হোসেন (৪৫)। আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মালদ্বীপ পুলিশ জানায়, রাজধানী মালের কয়েকটি হোটেল ও ক্যাফে রিসোর্ট থেকে সংগৃহীত ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করছিল। পুলিশ সতর্ক করেছে, এই ধরনের তেল দ্বিতীয়বার ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি দূষণের পাশাপাশি বিভিন্ন অসংক্রামক রোগের কারণ হতে পারে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে মালদ্বীপ পুলিশ।


























