সংবাদ শিরোনাম ::
খুলনায় শেখ পরিবারের অপকর্মের মাস্টারমাইন্ড কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

খুলনায় শেখ পরিবারের অপকর্মের মাস্টারমাইন্ড কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার।
সরদার সাইদী হাসান বাবু্, (ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ), দুর্নীতি তালাশ নিউজ টিভি।
খুলনা নগরীর খালিশপুর থানা আওয়ামীলীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার ০৭ নভেম্বর ভোর রাতে রাজধানীর বসুন্ধরা ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে খুলনা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আনা হয়েছে।
তার বিরুদ্ধে খুলনা খালিশপুর থানায় নাশকতা সহ একাধীক অভিযোগ রয়েছে ।
পুলিশ জানায় বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে তার প্রভাব খাটাতেন।


























