অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা গণসংযোগ
- আপডেট সময় : ০৮:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা
মানিকপুর ইউনিয়নে গণসংযোগকালে নেতৃত্ স্থানীয় মানুষদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি “দাঁড়ী পাল্লা” প্রতীকে ভোট চান।
গণসংযোগ শেষে অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়, একজন সৎ ও যোগ্য প্রতিনিধি চায়। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি আশ্বস্ত হয়েছি। আমি নেতা হতে আসিনি, এসেছি জনগণের খাদেম হিসেবে কাজ করতে। ইনশাআল্লাহ, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে রেকর্ড সংখ্যক ভোটে আমি বিজয়ী হবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়নের সভাপতি জনাব মোঃ লিয়াকত আলী, ওই ইউনিয়নের সেক্রেটারি জনাব মোঃ আক্তার হোসেন, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতা-কর্মীরা।
মানুষ এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষেই অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ চায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। আমরা আশাবাদী—আসন্ন নির্বাচনে ‘দাঁড়ি পাল্লা,, প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলবে, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী বিজয়ী হয়ে জনগণের খাদেম হিসেবে কাজ করবেন।”
এবং আরো বলেন
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষার প্রসার ছাড়া কোনো সমাজে উন্নয়ন সম্ভব নয়। ইসলামি শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ প্রজন্মই পারে দেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে।”
তিনি উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তবে এ দেশ থেকে চিরতরে চাঁদাবাজি বন্ধ করা হবে এবং একটি চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।






















