বরিশাল সদর উপজেলায় টিডিভি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

বরিশাল সদর উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে টিডিভি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাহিদ হাসান জিনি, বিএসএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল।
বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব রাবেয়া সুলতানা নাজমা, বিডিভিএমএস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, বরিশাল।
দিনব্যাপী আয়োজনে প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতার বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন। বক্তারা প্রশিক্ষণার্থীদের আত্মনিয়োগ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল প্রাণবন্ত পরিবেশ, যেখানে প্রশিক্ষণার্থীরা প্রতিশ্রুতি দেন— দেশ ও সমাজের কল্যাণে সদা সতর্ক ও দায়িত্বশীল থেকে কাজ করবেন।




















