ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

বরিশালে দুই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গেজেট বাতিলের সুপারিশ।

তরিকুল ইসলাম ক্রাইম রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি 
  • আপডেট সময় : ১০:২৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিভাগে দুইজন ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০০তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সেকশন–৩ এর তিন শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন উপজেলার কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তালিকায় থাকা ব্যক্তিরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা পূরণ করেননি। ফলে তাদের বেসামরিক সনদ ও অন্যান্য সনদের বৈধতা বাতিলের সুপারিশ করা হয়েছে।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা থেকে দুইজনের নাম তালিকায় এসেছে। ক্ষুদ্র কাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল মালেক (গেজেট নম্বর ২৩৭৯) এবং চাঁদপাশা ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিন মোল্লার ছেলে রফিজ উদ্দিন মোল্লা (গেজেট নম্বর ১৮৫৪) শনাক্তদের মধ্যে রয়েছেন।

এ ছাড়া আরও কয়েকজনের নাম, তাদের পিতার নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট থানার তথ্যসহ জানানো হয়েছে—মুক্তিযোদ্ধা পরিচয়ের জন্য প্রয়োজনীয় প্রমাণ তারা দিতে পারেননি।

প্রজ্ঞাপনে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জামুকাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গেজেট বাতিলসহ প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশনাও পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “মন্ত্রণালয় থেকে দুইজনের নামসহ তালিকা পাওয়া গেছে। গেজেট বাতিল নিয়ে যে নির্দেশনা এসেছে, সেই অনুযায়ী আমরা প্রক্রিয়া শুরু করব। মুক্তিযোদ্ধা সনদে কোনো ধরনের জালিয়াতি যাতে না থাকে, সে জন্য যাচাই-বাছাই আরও কঠোর করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে দুই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গেজেট বাতিলের সুপারিশ।

আপডেট সময় : ১০:২৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫