ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান।

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক ঠিকানায় যোগ দেন।

মঠবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইন্দ্রোপাশা গ্রামের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন মেম্বার এবং বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।

যোগদানকৃত মামুন মেম্বার বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বরিশালসহ বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বারবার অভিযোগ জানিয়েও স্থানীয় কিছু নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে বুঝতে পেরেছি—এই দলে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান।

আপডেট সময় : ০৯:৩৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫