ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল। ফরিদপুর মাঠে পড়ে ছিল মাছ, ব্যবসায়ীর রক্তাক্ত লাশ। দিনাজপুর সদর–৩ আসনে খালেদা জিয়া বিএনপির মনোনীত প্রার্থী মার্চ উইথ নকিবুল হুদার’ গণমিছলে মানুষের ঢল চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাগপা রাশেদ প্রধান।

ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ   (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ দেশের স্বনামধন্য ক্বারী ও কুরআনে হাফেজদের নিয়ে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় কাজি আজহার আলি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে যোগ দেওয়া শায়েখ ও ক্বারীগণ হলেন মিশরের ড. উসামা আল হাওয়ারী, ইরানের সায়েক ক্বারী সাইয়েদ জাসেম মুসাওঈ, পাকিস্তানের উবায়দুর রহমান আযমী, সৌদি আরবের সাইয়েদ জাফর ফারুক ও বাংলাদেশের মুস্তাকিম বিল্লাহ, মুফতি সিদ্দিকুর রহমান ও আব্দুর রহমান।

ফকিরহাট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোফাজ্জেল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশ শাখার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সম্মানিত অতিথি ছিলেন খানজাহান আলী ট্রাস্টের চেয়ারম্যান মাও. রেজাউল করিম ও ভার্সুয়ালী যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রইাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহ নেওয়াজ মেহেদী ও আব্দুর রাজ্জাক মীর।

দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে কুরআন তিলায়াত প্রতিযোগিতা, দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণ ও তৃতীয় অধিবেশনে রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলায়াত ও ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫