চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিভাজন নিরসনে প্রবীণ নেতা আলহাজ্ব ছালাহ উদ্দীনকে চূড়ান্ত মনোনয়নের দাবি
- আপডেট সময় : ০৮:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিভাজন পরিস্থিতি নিরসন এবং দলীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যকে সামনে রেখে প্রবীণ নেতা ছালাহ উদ্দীনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন দলের দুঃসময়ে পাশে থাকা এবং grassroots পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করা প্রবীণ নেতা আলহাজ্ব ছালাহ উদ্দীন বর্তমানে ফটিকছড়িতে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তার নেতৃত্বে দল আরও ঐক্যবদ্ধ হবে এবং নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর এলাকায় কিছুটা বিভাজন সৃষ্টি হয়েছে, যা দলীয় শক্তিকে দুর্বল করতে পারে। তাই দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করতে তারা এই দাবি উত্থাপন করছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম উত্তর জেলা সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারী সাহেব,
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এডভোকেট সাইফুদ্দিন সোহেল,
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব নুর উদ্দিন নুরু, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য,এডভোকেট আবুল কাশেম, ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি জনাব বজলুর রহিম সাহেব,
ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জনাব কে এম আজম, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোঃ হোসেন, সুন্দরপুর ইউনিয়ন বিএনপি নেতা জনাব গিয়াস উদ্দিন প্রমোখ।।
তারা ফটিকছড়ি উপজেলায় বিএনপির শক্ত ঘাঁটি পুনরুদ্ধার এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে প্রবীণ নেতা আলহাজ্ব ছালাহ উদ্দীনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

























