সালথায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ পরিদর্শনে উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তির প্রাণীর সম্পদের হবে উন্নতি। এই প্রতিবাদ্য কে সামনে রেখে ফরিদপুরের সালথায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই প্রদর্শনী উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার।
এ সময় উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মেলার স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগি, খরগোশ, বিড়াল, পাখি ও বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করা হয়।

























